সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা

2026-07-17T14:55:38+00:00
2026-07-17T14:55:38+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ
সিংড়া (নাটোর) সংবাদদাতা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৫৫ পিএম 
ছবি ভোরের ডাক
নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ সময় মাঠজুড়ে দুই দলের সমর্থক, স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খান।

ম্যাচে উপজেলা প্রশাসনের পক্ষে সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে সাংবাদিকদের দলে খেলেন সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব ও স্মার্ট প্রেসক্লাবের সদস্যরা।

খেলা শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন শুধু বিনোদনের সুযোগই সৃষ্টি করে না, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি কর্মপরিবেশকে ইতিবাচক ও প্রাণবন্ত করে তোলে।

পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: