হবিগঞ্জের পৈলে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের সদর উপজেলায় পৈল গ্রামে পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ (১২) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল

2026-07-16T15:01:13+00:00
2026-07-16T15:01:13+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জের পৈলে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম 
প্রতীকী ছবি
হবিগঞ্জের সদর উপজেলায় পৈল গ্রামে পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ (১২) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইন্দ্রা দাশ পৈল গ্রামের রাজমিস্ত্রি বিজয় দাশের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইন্দ্রা। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে অনুসন্ধান চালান। পরে তাকে উদ্ধার করে দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: