বাংলাদেশের রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের জন্য এলো আরেকটি বড় স্বীকৃতি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও বিশেষ

2026-07-16T13:46:53+00:00
2026-07-16T13:46:53+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশের রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের জন্য এলো আরেকটি বড় স্বীকৃতি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন। তিন দশকেরও বেশি কূটনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি বিশ্বের অন্যতম জটিল সংকটপূর্ণ অঞ্চলে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, রাবাব ফাতিমা এ দায়িত্বে কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দায়িত্ব পালনকালে রোজা ওতুনবায়েভার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বর্তমানে ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যাগননের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারি দায়িত্ব পালনের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে রাবাব ফাতিমার। তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন।

বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন।

সেই সময়ে তিনি ইউনিসেফ এবং ইউএন উইমেন–এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালে তিনি প্রথম নারী হিসেবে জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। সূত্র: আনাদোলু এজেন্সি


  বিষয়:   আন্তর্জাতিক কূটনীতি  বাংলাদেশ  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস  আফগানিস্তান  জাতিসংঘ  মিশন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: