আইসিসির বিশেষ দায়িত্বে তামিম, বদলাচ্ছে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে নতুন দায়িত্বে থাকা তামিম ইকবালকে এবার আরও বড় স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিবি সভাপতির দায়িত্বের পাশাপাশি

2026-07-16T10:21:07+00:00
2026-07-16T10:21:07+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
খেলা
এক ঘোষণায় দুই চমক
আইসিসির বিশেষ দায়িত্বে তামিম, বদলাচ্ছে বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:২১ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেটে নতুন দায়িত্বে থাকা তামিম ইকবালকে এবার আরও বড় স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিবি সভাপতির দায়িত্বের পাশাপাশি আইসিসির একটি গুরুত্বপূর্ণ কমিটিতেও জায়গা পেয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দেওয়ায় বিষয়টি ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তনের আনতে চলছে। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসি বোর্ডের বার্ষিক সভায় নেওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়ানো এবং টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা।

একই বৈঠকে আইসিসি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিও গঠন করেছে, যার চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সভাপতি তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ভ্যান ভ্যুরেন, ভারতের দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয়ে আইসিসি জানিয়েছে, নবনির্বাচিত বিসিবি সভাপতিকে সংস্থাটির পূর্ণ সদস্য পরিচালক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। তবে আগের কাঠামোর পরিবর্তে এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে 'সুপার সিরিজ' পর্ব। র‌্যাঙ্কিংয়ে ১২ থেকে ১৪ নম্বরে থাকা তিন দল এই পর্বে খেলবে। তাদের মধ্য থেকে একটি দল জায়গা করে নেবে মূল গ্রুপ পর্বে। 

এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং এর বাইরে দুই গ্রুপ মিলিয়ে সেরা পারফর্ম করা একটি দল পরের পর্বে যাবে। অর্থাৎ মোট সাতটি দল নিয়ে হবে 'সুপার ৭' পর্ব। এই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট কাটবে। আইসিসির মতে, নতুন কাঠামোর ফলে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে।

এদিকে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরিবর্তন আসতে চলেছে। আগের চারটি ৫ দলের গ্রুপের বদলে এবার থাকবে পাঁচটি ৪ দলের গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে 'সুপার ১০' পর্বে।  দুই গ্রুপে হবে এই লড়াই। সেখানে শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনালে যাবে। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো এলিমিনেটর খেলবে। এই লড়াইয়ে জয়ী দুই দল শেষ চারে জায়গা করে নেবে।

সম্প্রতি টুর্নামেন্টে কিছু ম্যাচ একতরফা হয়ে যাওয়ার পাশাপাশি দর্শক আগ্রহ কমে যাওয়ার বিষয়টি বিবেচনা করেই নতুন কাঠামো তৈরি করেছে আইসিসি। নতুন ফরম্যাটে প্রতিযোগিতার মান ধরে রাখাই মূল লক্ষ্য তাদের।

এ ছাড়া ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই কাঠামোও অনুমোদন করেছে আইসিসি। আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে দলগুলো গ্লোবাল কোয়ালিফায়ারে অংশ নেবে। সহযোগী দেশগুলোর জন্য ১৬ দলের একটি নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের আগে আইসিসির অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটির পর্যালোচনা করবে।


  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট  তামিম ইকবাল  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল  আইসিসি  বিসিবি সভাপতি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: