রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম, না হলে ফের ‘লংমার্চ টু সচিবালয়’

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের

2026-07-15T21:05:14+00:00
2026-07-15T21:05:14+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জাতীয়
রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম, না হলে ফের ‘লংমার্চ টু সচিবালয়’
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম 
সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘোষণা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে চলে যায়। পরে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, যা তারা চান না। তাই আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তিনি বলেন, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় সায়েন্স ল্যাব মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিন দফা দাবিতে একদল শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীরা প্রথমে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবন এলাকা থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন।

অবরোধ চলাকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে অবহেলার অভিযোগে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।



  বিষয়:   শিক্ষার্থী আন্দোলন  শিক্ষামন্ত্রীর পদত্যাগ  শাহবাগ  সায়েন্স ল্যাব  লংমার্চ টু সচিবালয়  এইচএসসি পরীক্ষা 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: