পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী

2026-07-15T20:52:00+00:00
2026-07-15T20:52:00+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, তাকে পিরোজপুর জেলায় বদলি করা হয়েছে। মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার তারিফ তলিফকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ৩০ জুলাই থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।


  বিষয়:   বাংলাদেশ পুলিশ  আইজিপি  পুলিশ বদলি  অতিরিক্ত পুলিশ সুপার  সহকারী পুলিশ কমিশনার  পুলিশ সদর দপ্তর 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: