আরিফিন শুভর বিপরীতে এবার কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় সিরিজ ‘জ্যাজ সিটি’র পর দারুণ সময় পার করছেন আরিফিন শুভ। সিরিজটিতে তার অভিনয় ভারতীয় প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমের রিভিউতে

2026-07-15T18:12:34+00:00
2026-07-15T18:12:34+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বিনোদন
আরিফিন শুভর বিপরীতে এবার কেয়া পায়েল
বিনোদন ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:১২ পিএম 
সংগৃহীত ছবি
ভারতীয় সিরিজ ‘জ্যাজ সিটি’র পর দারুণ সময় পার করছেন আরিফিন শুভ। সিরিজটিতে তার অভিনয় ভারতীয় প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমের রিভিউতে প্রশংসিত হয়েছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার পর নতুন একটি ওটিটি প্রজেক্টে যুক্ত হয়েছেন এই ঢালিউড তারকা।

সম্প্রতি আরিফিন শুভ ও কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেন, যেখানে কেয়া পায়েলকে আলিঙ্গন করে রয়েছেন শুভ। ছবির ক্যাপশনে লেখা ছিল—  হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল।

পোস্টটি প্রকাশের পর অনেকেই ধারণা করেন, সত্যিই হয়তো বিয়ে করেছেন এই দুই তারকা। বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিবর্তনের কারণে সেই জল্পনা আরও জোরালো হয়। তবে অনুসন্ধানে জানা গেছে, বাস্তবে তাদের বিয়ে হয়নি।

জানা গেছে, এটি চরকির নতুন অরিজিনাল প্রজেক্ট ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ। এই প্রজেক্টে প্রথমবারের মতো আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ উদ্যোগের একটি অরিজিনাল নির্মাণ। অসম সম্পর্ক ও দাম্পত্য জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই গল্পে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। তবে নির্মাতা কিংবা শিল্পীদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কেয়া পায়েল। শতাধিক নাটকে অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ সময় পর এবার বড় পরিসরের একটি ওটিটি প্রজেক্টে আরিফিন শুভর সঙ্গে তার জুটি গড়ছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ উদ্যোগে নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। থ্রিলার বা অ্যাকশননির্ভর কনটেন্টের বাইরে প্রেম, সম্পর্ক ও দাম্পত্যের ভিন্নধর্মী গল্প তুলে ধরাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এর আগে ‘মিনিস্ট্রি অব লাভ’ থেকে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ মুক্তি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আরিফিন শুভ ও কেয়া পায়েলের রসায়ন নিয়ে আসছে ‘হ্যাপিলি ম্যারিড’।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: