মান্নাত সংস্কারে স্বস্তি পেলেন শাহরুখ, যে রায় হলো

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের ঐতিহ্যবাহী বাসভবন ‘মান্নাত’-এর সংস্কার ও সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশবাদী সংগঠন ও আন্দোলনকারীদের আপত্তি ছিল।

2026-07-15T17:53:47+00:00
2026-07-15T17:53:47+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বিনোদন
মান্নাত সংস্কারে স্বস্তি পেলেন শাহরুখ, যে রায় হলো
বিনোদন ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের ঐতিহ্যবাহী বাসভবন ‘মান্নাত’-এর সংস্কার ও সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশবাদী সংগঠন ও আন্দোলনকারীদের আপত্তি ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও এবার শাহরুখের পক্ষে এসেছে স্বস্তির খবর। ভারতের সুপ্রিম কোর্ট মান্নাতে অতিরিক্ত দুটি তলা নির্মাণের অনুমোদন চ্যালেঞ্জ করে করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন।

প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) দেওয়া রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান। শুনানিতে আদালত বলেন, ‘এটি তাদের নিজের বাড়ি। সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করতে চাইলে সেটি তাদের সিদ্ধান্ত। আইনের বড় ধরনের কোনো লঙ্ঘন হয়নি। প্রতিবেশী বা অন্য কারও এতে হস্তক্ষেপের কারণ কী?’

আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের পক্ষে আইনজীবী শোয়েব আলম আদালতে যুক্তি দেন, শাহরুখ খান তারকা বলেই বিষয়টি আলাদাভাবে দেখা উচিত নয়। তার দাবি ছিল, উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল (সিআরজেড)–সংক্রান্ত অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি প্রক্রিয়াগত ভুল করেছে।

তবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আগেই রায়ে জানিয়েছিল, অনুমোদন প্রক্রিয়ায় কোনো আইনি অসংগতি বা প্রক্রিয়াগত ত্রুটি পাওয়া যায়নি। সে কারণেই আবেদনটি খারিজ করা হয়েছিল।

মান্নাত গ্রেড-৩ ঐতিহ্যবাহী স্থাপনা হওয়ায় সেখানে যেকোনো ধরনের পরিবর্তন বা সংস্কারের জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন। এ কারণে শুরু থেকেই প্রকল্পটি বিভিন্ন মহলের নজরে ছিল।

এর আগে ২০১৯ সালে মান্নাতের মালিকানা স্থায়ী মালিকানায় রূপান্তরের সময় অতিরিক্ত অর্থ পরিশোধ করায় হিসাবের ভুল সংশোধন করে মহারাষ্ট্র সরকার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানকে প্রায় ৯ কোটি রুপি ফেরত দেয়।

প্রায় ২ হাজার ৪৪৬ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত মান্নাত শাহরুখ খান ও গৌরী খানের নামে নিবন্ধিত। বর্তমানে এটি শুধু তাদের ব্যক্তিগত বাসভবনই নয়, মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণেও পরিণত হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


  বিষয়:   শাহরুখ খান  মান্নাত  সুপ্রিম কোর্ট  গৌরী খান  ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল  সিআরজেড  মুম্বাই 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: