জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ৩৫ বিজিবি।বুধবার (১৫ জুলাই) উপজেলার ধানুয়া

2026-07-15T16:55:44+00:00
2026-07-15T16:55:44+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম 
ছবি ভোরের ডাক
জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ৩৫ বিজিবি।

বুধবার (১৫ জুলাই) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, উপ-অধিনায়ক (টু-আই-সি) মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজিবির মেজর উর্মির নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে পাহাড়ি জনপদের মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সম্প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে নদীভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ হিসেবে বিজিবি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

তিনি আরও বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: