সৌভাগ্যের নীল জার্সিতে ইংল্যান্ডের মুখোমুখি মেসিরা, কেন এত আলোচনা?

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার নীল জার্সি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ, এই জার্সির সঙ্গে জড়িয়ে

2026-07-15T11:56:22+00:00
2026-07-15T11:56:22+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
খেলা
সৌভাগ্যের নীল জার্সিতে ইংল্যান্ডের মুখোমুখি মেসিরা, কেন এত আলোচনা?
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার নীল জার্সি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ, এই জার্সির সঙ্গে জড়িয়ে আছে দেশটির ফুটবল ইতিহাসের কিছু স্মরণীয় ম্যাচ ও আবেগঘন মুহূর্ত। সমর্থকদের একাংশ মনে করছেন, বিশেষ এই জার্সি হয়তো আবারও সৌভাগ্যের প্রতীক হয়ে উঠতে পারে মেসিদের জন্য।

দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে এবার আলোচনায় আর্জেন্টিনার নীল জার্সি। এই রঙের জার্সি নিয়ে ইংল্যান্ডের যেমন তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তেমনি আর্জেন্টিনার রয়েছে সুখস্মৃতি। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় আর্জেন্টিনার নীল জার্সি।

এজন্য স্বাভাবিকভাবেই সেমিফাইনালের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে নীল জার্সির বিষয়ে জানতে চাওয়া হয়। তার দিকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল, তিনি নীল জার্সি পরে খেলার অনুরোধ জানিয়েছিলেন কিনা? জবাবে স্কালোনি বলেন, না, আমি নীল জার্সি পরে খেলার অনুরোধ করিনি।

এর আগে খবর বেরিয়েছিল যে, ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে আর্জেন্টিনা শিবির থেকেই ফিফার কাছে বিকল্প জার্সি পরার অনুরোধ করা হয়েছিল। তবে আর্জেন্টাইন কোচ স্পষ্ট করে জানান, এ বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না।

স্কালোনি বলেন, আমি জানি না কে করেছে, হয়তো এটা একটা ঐতিহ্য, জানি না। থমাস টুখেলের যদি এতে কোনো সমস্যা না থাকে, তাহলে তো দারুণ। ইংল্যান্ডের কোচও সেমিফাইনালে দুই দলের জার্সির বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে বিষয়টিকে হালকাভাবে দেখেছিলেন—সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্কালোনি এ মন্তব্য করেন।

প্রযুক্তিগতভাবে বিশ্বকাপের এই সেমিফাইনালে আর্জেন্টিনাকে ‘টিম বি’ বা অ্যাওয়ে দল হিসেবে ধরা হয়েছে। সে কারণেই তারা তাদের বিকল্প নীল জার্সি পরবে। অন্যদিকে, ‘টিম এ’ বা হোম দল হওয়ায় ইংল্যান্ড তাদের ঐতিহ্যবাহী হোম জার্সি পরবে।

বিশ্বকাপে নীল জার্সিতে আর্জেন্টিনার রেকর্ড

মোট ১৯টি বিশ্বকাপ ম্যাচে আর্জেন্টিনা তাদের বিকল্প নীল জার্সি পরে খেলেছে। এই জার্সিতে তাদের রেকর্ড অত্যন্ত ইতিবাচক—১১টি জয়, ৩টি ড্র এবং ৫টি হার। এখানে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচগুলোও শেষ ফল অনুযায়ী জয় বা হার হিসেবে গণনা করা হয়েছে। আর ইংল্যান্ডের বিপক্ষে? দুটি জয় এবং একটি হার।

পূর্ণ ইতিহাস

**সুইডেন ১৯৫৮:** জার্মানি ৩-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব) — সে সময় আর্জেন্টিনার কোনো আনুষ্ঠানিক বিকল্প জার্সি না থাকায় তারা আইএফকে মালমোর কাছ থেকে ধার করা জার্সি পরে খেলেছিল।

**চিলি ১৯৬২:** ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)।

**জার্মানি ১৯৭৪:** পূর্ব জার্মানি ১-১ আর্জেন্টিনা (দ্বিতীয় পর্ব)।

**মেক্সিকো ১৯৮৬:** আর্জেন্টিনা ১-০ উরুগুয়ে (শেষ ষোল)।

**মেক্সিকো ১৯৮৬:** আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড (কোয়ার্টার ফাইনাল)।

**ইতালি ১৯৯০:** আর্জেন্টিনা ০ (৩)–০ (২) যুগোস্লাভিয়া (কোয়ার্টার ফাইনাল, টাইব্রেকারে)।

**ইতালি ১৯৯০:** জার্মানি ১-০ আর্জেন্টিনা (ফাইনাল)।

যুক্তরাষ্ট্র ১৯৯৪: আর্জেন্টিনা ৪-০ গ্রিস (গ্রুপ পর্ব)।

ফ্রান্স ১৯৯৮: আর্জেন্টিনা ১-০ ক্রোয়েশিয়া (গ্রুপ পর্ব)।

ফ্রান্স ১৯৯৮: আর্জেন্টিনা ২ (৪)–২ (৩) ইংল্যান্ড (শেষ ষোল, টাইব্রেকারে)।

কোরিয়া–জাপান ২০০২: আর্জেন্টিনা ১-০ নাইজেরিয়া (গ্রুপ পর্ব)।

কোরিয়া–জাপান ২০০২:সুইডেন ১-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)।

জার্মানি ২০০৬: আর্জেন্টিনা ৬-০ সার্বিয়া ও মন্টিনিগ্রো।

জার্মানি ২০০৬:আর্জেন্টিনা ১ (২)–১ (৪) জার্মানি (কোয়ার্টার ফাইনাল, টাইব্রেকারে)।

দক্ষিণ আফ্রিকা ২০১০:আর্জেন্টিনা ২-০ গ্রিস (গ্রুপ পর্ব)।

ব্রাজিল ২০১৪: জার্মানি ১-০ আর্জেন্টিনা (ফাইনাল)।

রাশিয়া ২০১৮: আর্জেন্টিনা ১-১ আইসল্যান্ড (গ্রুপ পর্ব)।

কাতার ২০২২:আর্জেন্টিনা ২-০ পোল্যান্ড (গ্রুপ পর্ব)।

যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা ২০২৬: আর্জেন্টিনা ৩-১ জর্ডান (গ্রুপ পর্ব)।


  বিষয়:   বিশ্বকাপ  সেমিফাইনাল  ইংল্যান্ড  আর্জেন্টিনা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: