টিসিবির স্বল্পমূল্যের পণ্যে স্বস্তি নিম্নআয়ের মানুষের

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর আত্রাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে

2026-07-15T10:45:29+00:00
2026-07-15T10:45:29+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
টিসিবির স্বল্পমূল্যের পণ্যে স্বস্তি নিম্নআয়ের মানুষের
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম 
সংগৃহীত ছবি
নওগাঁর আত্রাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।

বুধবার (১৫ জুলাই) সকালে মেসার্স এ এন্ড এস ট্রেডিং ডিলার সুপবিত্র ঘোষ উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ডাল, তৈল,চিনি ও সাবান বিতরণ করা হয়।

ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির পণ্য তাদের জন্য বড় সহায়তা। মিরাপুর গ্রামের শফিকুল হোসেন বলেন, “কম দামে পণ্য কিনতে পারছি, এতে সংসার চালাতে সুবিধা হচ্ছে।

ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মশুর ডাল,  ও ১ কেজি চিনি, ও সবান ৪৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।

শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ  বলেন, প্রকৃত উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য পৌঁছে দিতে সরকার নিরলস  ভাবে  কাজ করছেন।


  বিষয়:   নওগাঁ  টিসিবি 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: