আর্জেন্টিনাকে থামানোর কৌশল জানেন টুখেল!

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল জানালেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর পথ তার জানা আছে। লিওনেল মেসিদের শক্তি-দুর্বলতা

2026-07-15T09:55:10+00:00
2026-07-15T09:55:10+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনাকে থামানোর কৌশল জানেন টুখেল!
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:৫৫ এএম 
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল জানালেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর পথ তার জানা আছে। লিওনেল মেসিদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে তিনি নিজের দলকে সাহসী ও কৌশলগত ফুটবল খেলার পরামর্শ দিয়েছেন।

দুইয়ে দুইয়ে চার মেলানো যেমন সহজ, আর্জেন্টিনাকে আটকে দেওয়া তেমনই সহজ! বিস্ময়কর শোনাতে পারে, কিন্তু, ইংল্যান্ড কোচ টমাস টুখেল নিজেই বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়নদের অনায়াসে হারানোর পথটা জানা আছে তার।

কী সেই পথ? সেটাও কোনো রাখঢাক না করে জানিয়ে দিয়েছেন টুখেল। নরওয়ের বিপক্ষে ঘাম ঝরানো ২-১ গোলের জয়ের পর এই জার্মান কোচ বলেন, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম তার সেই ‘অস্ত্র’।

যদি আমরা আর্জেন্টিনাকে হারানোর উপায়টা বলি, তাহলে এটা বেশ সহজ। হ্যারি ও জুডকে একসাথে নামিয়ে দাও, বাকিটা তারা সেরে দিবে। আমাদের আক্রমণে আরেকটু ভালো হওয়া, অন্য খেলোয়াড় পজিশন মতো নিয়ে আসা প্রয়োজন, কিন্তু অবশ্যই, তারা (হ্যারি ও জুড) নির্ণায়ক খেলোয়াড়।

চলতি বিশ্বকাপে দুজনে ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ইংল্যান্ডের করা ১৩ গোলের ১২টিই তাদের। কেইন ও বেলিংহ্যামের গোল সমান, ৬টি করে। অন্য গোলটি মার্কাস র‍্যাশফোর্ডের।

আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে, বাংলাদেশ সময় ১৬ জুলাই ১টায় (এএম) মুখোমুখি হবে দুই দল। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটতে থাকা আর্জেন্টিনাকে আটকাতে অনুমিতভাবে কেইন ও বেলিংহ্যামের দিকে তাকিয়ে থাকবে ইংলিশরা। টুখেলও বললেন, দুজনে সে দায়িত্ব নিতে প্রস্তুত।

তারা দায়িত্ব নিতে ভালোবাসে, তাদের সেই মান আছে, নির্ণায়ক মুহূর্তে তারা সেটা দেখিয়েছে, তাই কোনো সমস্যা নেই; আমাদের এসব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এই দুজন আমাদের হয়ে খেলে, আমাদের পক্ষে ম্যাচের ভাগ্য গড়ে দেয়, এটা প্রশংসাযোগ্য।


  বিষয়:   আর্জেন্টিনা  বিশ্বকাপ  সেমিফাইনাল  ইংল্যান্ড  কোচ টমাস টুখেল  লিওনেল মেসি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: