রূপপুর পরিচালনায় গড়ে উঠছে দেশীয় দক্ষ জনবল, প্রশিক্ষিত ১,৩৩৬ জন

অনলাইন ডেস্ক

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ। রাশিয়ার তত্ত্বাবধানে

2026-07-14T20:33:38+00:00
2026-07-14T20:33:38+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
রূপপুর পরিচালনায় গড়ে উঠছে দেশীয় দক্ষ জনবল, প্রশিক্ষিত ১,৩৩৬ জন
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম 
রূপপুর পরিচালনায় গড়ে উঠছে দেশীয় দক্ষ জনবল, প্রশিক্ষিত ১,৩৩৬ জন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ। রাশিয়ার তত্ত্বাবধানে তারা দেশ-বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফুল-স্কেল সিমুলেটরসহ আধুনিক কারিগরি যন্ত্রপাতি সমৃদ্ধ এ কেন্দ্র বর্তমানে পূর্ণোদ্যমে পরিচালিত হচ্ছে। রাশিয়ান ঠিকাদারের তত্ত্বাবধানে রাশিয়ান ফেডারেশন এবং রূপপুরের প্রশিক্ষণকেন্দ্রে বাংলাদেশি জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে রূপপুর প্রকল্পে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন। তবে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা ধীরে ধীরে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করছেন।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এমন বাংলাদেশি কর্মকর্তারাও রাশিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তারা বর্তমানে প্রকল্পের কমন প্ল্যান্টে কর্মরত জনবলকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ উদ্যোগের ফলে ভবিষ্যতে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি আরও জানান, দেশীয় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা আরও বাড়িয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে দায়িত্ব পালন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: