আমিরের বিয়ে ঘিরে রাজনীতিতে উত্তাপ, বিজেপির পর শিবসেনা মন্ত্রীর কটাক্ষ

বিনোদন ডেস্ক

জাতীয়

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ের পর প্রথমে বিজেপি

2026-07-14T20:13:18+00:00
2026-07-14T20:13:18+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
আমিরের বিয়ে ঘিরে রাজনীতিতে উত্তাপ, বিজেপির পর শিবসেনা মন্ত্রীর কটাক্ষ
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ের পর প্রথমে বিজেপি নেতা ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নীতেশ রাণে মন্তব্য করেন। পরে একই ইস্যুতে কটাক্ষ করেন শিবসেনা নেতা ও রাজ্য সরকারের মন্ত্রী সঞ্জয় শিরসাট।

গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি অভিনেতার তৃতীয় বিয়ে।

সোমবার সম্ভাজীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সঞ্জয় শিরসাট বলেন, জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিগত সিদ্ধান্ত সমাজে প্রভাব ফেলে। এ সময় তিনি বিজেপি নেতা নীতেশ রাণের মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, মানুষ যখন কোনো অভিনেতাকে অনুসরণ করেন, তখন তাঁকে শুধু শিল্পী হিসেবে নয়, একজন আদর্শ হিসেবেও বিবেচনা করেন।

আমির খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে শিরসাট বলেন, কোনো তারকা এমন সিদ্ধান্ত নিলে এবং একাধিকবার বিয়ে করলে সাধারণ মানুষ তা থেকে কী শিক্ষা নেবেন—এ বিষয়টি ভাবার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, আমির খান ‘লাভ জিহাদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন, তবে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন না।

এর আগে বিজেপি নেতা ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নীতেশ রাণেও আমির খানের বিয়ে নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিগত সিদ্ধান্ত সমাজে কী ধরনের প্রভাব ফেলে। পাশাপাশি আমিরের বিয়েকে ‘লাভ জিহাদ’-এর উদাহরণ হিসেবে দেখা উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

নীতেশ রাণের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর সঞ্জয় শিরসাটের বক্তব্যে বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে আসে।

এদিকে বিয়ের পর আমির খান সাংবাদিকদের বলেন, দিনটি তাদের জন্য বিশেষ। সবাই যেন তাদের জন্য দোয়া করেন, যাতে জীবনের নতুন পথচলা সুন্দর হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। সেই সংসারে তাদের দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র সন্তান আজাদ রাও খান। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের সহ-অভিভাবক হিসেবে তারা দায়িত্ব পালন করছেন।

তবে আমির খানের বিয়ে নিয়ে নীতেশ রাণে ও সঞ্জয় শিরসাটের মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


  বিষয়:   আমির খান  গৌরী স্প্র্যাট  তৃতীয় বিয়ে  মহারাষ্ট্র রাজনীতি  বিজেপি  শিবসেনা  লাভ জিহাদ বিতর্ক 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: