সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্র সেটে পুনরায় নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

2026-07-14T19:55:45+00:00
2026-07-14T19:55:45+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্র সেটে পুনরায় নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সম্প্রতি নিজের একটি ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সংসদে শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। এসব পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় শুরু থেকেই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে আসছে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—চট্টগ্রাম বোর্ডের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা যে সময় অন্য একটি প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, একই সময়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলোও নতুন প্রশ্নপত্রে গ্রহণ করা হবে।

বক্তব্যের একপর্যায়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নিজের একটি মন্তব্য নিয়ে তৈরি হওয়া সমালোচনার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কাউকে উদ্দেশ্য করে বা আঘাত করার জন্য তিনি ওই মন্তব্য করেননি। তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে বা আহত হয়ে থাকলে তিনি এজন্য দুঃখ প্রকাশ করছেন।


  বিষয়:   চট্টগ্রাম শিক্ষাবোর্ড  এইচএসসি পরীক্ষা  পুনঃপরীক্ষা  শিক্ষামন্ত্রী  জাতীয় সংসদ  বন্যা পরিস্থিতি  নতুন প্রশ্নপত্র সেট 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: