রূপগঞ্জে বাসচাপায় প্রাণ গেল কৃষকের

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় নজরুল ইসলাম (৫৫) নামের কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গন্ধবপুর নামাপাড়া এলাকায় ঘটে

2026-07-14T18:46:39+00:00
2026-07-14T18:59:10+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে বাসচাপায় প্রাণ গেল কৃষকের
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৬:৫৯ পিএম
ছবি : ভোরের ডাক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় নজরুল ইসলাম (৫৫) নামের কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গন্ধবপুর নামাপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, তারা দুই ভাই এক বোন। বাবা নজরুল ইসলাম  সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন।  

মঙ্গলবার দুপুরে গন্ধবপুর বাজার থেকে সদাই কিনে রূপসী-কাঞ্চন সড়ক থেকে কর্ণগোপ সড়ক যোগে নিজ বাড়ি গন্ধবপুর নামাপাড়ায় ফিরছিলেন। নামাপাড়া মোড় আসা মাত্রই দুল দুল প্লাস নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বাবা নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


  বিষয়:   বাসচাপা  কৃষক  নিহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: