শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই, দেশে ফিরলে বিচার হবে

অনলাইন ডেস্ক

জাতীয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

2026-07-14T17:00:08+00:00
2026-07-14T17:00:08+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই, দেশে ফিরলে বিচার হবে
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম 
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তাকে স্বাগত জানাবে এবং তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই। তিনি দেশে এলে তাকে স্বাগত জানানো হবে, কারণ সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্বেচ্ছায় দেশে ফিরলেও আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।

তথ্য উপদেষ্টা দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং দেশের জনগণ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার সম্পন্ন হতে দেখতে চায়।

এ সময় তিনি বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চায় এবং যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে। তার ভাষ্য, ওই গণঅভ্যুত্থানে বিএনপিরও ভূমিকা ছিল।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: