বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা, আলটিমেটাম

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার

2026-07-14T16:26:18+00:00
2026-07-14T16:26:18+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা, আলটিমেটাম
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২৬ পিএম 
সংগৃহীত ছবি
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার বিএনএস সেন্টারে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। কর্মসূচি ঘোষণার পর তারা উত্তরা বিএনএস সেন্টার এলাকা থেকে সড়ক অবরোধ প্রত্যাহার করে চলে যান।

অন্যদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে পুলিশও অবস্থান করছে এবং উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে।

এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।


  বিষয়:   মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়  শিক্ষামন্ত্রীর পদত্যাগ  এইচএসসি পরীক্ষা  শিক্ষার্থী আন্দোলন  ঢাকা বিশ্ববিদ্যালয়  নীলক্ষেত  বিজিবি মোতায়েন 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: