ধ্বংসস্তূপে এখনো মিলছে লাশ, ভেনেজুয়েলার ভূমিকম্পে বাড়ছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের এক মাস পেরিয়ে গেলেও এখনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। ফলে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

2026-07-14T13:08:38+00:00
2026-07-14T13:08:38+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ধ্বংসস্তূপে এখনো মিলছে লাশ, ভেনেজুয়েলার ভূমিকম্পে বাড়ছে প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম 
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের এক মাস পেরিয়ে গেলেও এখনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। ফলে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১৪ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান।

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

তিনি বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বর্তমানে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।’

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এখনও চলমান রয়েছে।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: