বাংলাদেশ পুলিশ ডিআইজি সিলেট রেঞ্জের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় একামধু মনু নদীর পাড়ে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, নোবেল চাকমা, আবুল খয়ের, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া সহ রাজনগর, মৌলভীবাজার ও সিলেট রেঞ্জের পুলিশ সদস্যবৃন্দ।
ডিআইজি বলেন, বাংলাদেশ পুলিশ আইনি সহায়তার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর।
এরি প্রেক্ষিতে সিলেট রেঞ্জ ও রেঞ্জের সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে আমরা মানবিক সহায়তা প্রদানের জন্য এবং স্পেসাল মেডিকেল টিম গঠন করে সেই টিম ফ্রী চিকিৎসা সহ ও ঔষধ সামগ্রী বিতরণ করবে।
বাংলাদেশ পুলিশ সর্বদা জনগনের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ।