বন্যায় বিষণ্ন জয়ার আবেগঘন বার্তা: ‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ’

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দী, প্রাণহানিও ছাড়িয়েছে অর্ধশত। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দুর্গত অঞ্চলের মানবিক

2026-07-13T16:52:51+00:00
2026-07-13T16:52:51+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
বিনোদন
বন্যায় বিষণ্ন জয়ার আবেগঘন বার্তা: ‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ’
বিনোদন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দী, প্রাণহানিও ছাড়িয়েছে অর্ধশত। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দুর্গত অঞ্চলের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি সতর্ক করে বলেছেন, বন্যার পানি নেমে গেলেও স্বাস্থ্যঝুঁকি ও মানবিক সংকট আরও প্রকট হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয়া আহসান বলেন, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা, মানুষের অসহায়ত্ব ও দুর্ভোগের দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে। জলমগ্ন জনপদ, আশ্রয়হীন পরিবার এবং শিশুদের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দুর্যোগের ভয়াবহতা তাকে ব্যথিত করেছে।

তিনি মনে করেন, বন্যার পানি কমে গেলেই সংকট শেষ হবে না। বরং তখনই শুরু হবে নতুন লড়াই। তার ভাষায়, পানিবাহিত রোগ, বিশুদ্ধ পানির সংকট এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এখন থেকেই সতর্ক থাকতে হবে।

জয়া আহসান নিরাপদ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার পাশাপাশি শিশু, গর্ভবতী নারী এবং বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নোংরা পানি ও স্যাঁতসেঁতে পরিবেশ থেকে তাদের দূরে রাখার পরামর্শ দেন।

পোস্টে তিনি গৃহপালিত প্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানান। দুর্যোগের সময় তাদের জন্য নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করার অনুরোধ করে তিনি বলেন, প্রাণীরাও এই প্রকৃতির অংশ এবং মানুষের মতোই সুরক্ষার প্রয়োজন রয়েছে।

সবশেষে মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে জয়া আহসান সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দুর্গত মানুষের নিরাপত্তা ও সুস্থতা কামনা করে সবার জন্য প্রার্থনা ও ভালোবাসা জানান তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: