বাংলাদেশের পাশে থাকার ঘোষণা মালদ্বীপের প্রেসিডেন্টের

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশের যেকোনো সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও

2026-07-13T15:21:51+00:00
2026-07-13T15:21:51+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
বন্যা-পাহাড়ধসে সমবেদনা
বাংলাদেশের পাশে থাকার ঘোষণা মালদ্বীপের প্রেসিডেন্টের
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:২১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের যেকোনো সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

রবিবার (১২ জুলাই) এক শোক বার্তায় তিনি এই সমবেদনা জানান।

বাংলাদেশের এই চরম সংকটের মুহূর্তে মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের সরকার, জনগণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এই সমবেদনা বার্তা প্রদান করেন।

গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ৭টি জেলার ৫৯টি উপজেলা এখন পানির নিচে। বন্যা এবং পাহাড়ধসের কারণে এখন পর্যন্ত ৫১টি তাজা প্রাণ ঝরে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন লাখো মানুষ।

মালদ্বীপের প্রেসিডেন্ট তার বার্তায় স্পষ্ট করে উল্লেখ করেছেন যে, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষের যে সহনশীলতা ও শক্তি, তা আবারও এই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য এবং বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির প্রার্থনাও করেছেন।


  বিষয়:   বাংলাদেশ  মালদ্বীপ  ড. মোহাম্মদ মুইজ্জু 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: