টানা বৃষ্টিতে পানিবন্দি দুই শতাধিক পরিবারের মানবেতর জীবনযাপন

মো. আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর)

সারাদেশ

টানা বর্ষণে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বাজার সংলগ্ন এলাকায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ বাসিন্দা হতদরিদ্র

2026-07-12T11:52:34+00:00
2026-07-12T11:52:34+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
টানা বৃষ্টিতে পানিবন্দি দুই শতাধিক পরিবারের মানবেতর জীবনযাপন
মো. আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর)
রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৫২ এএম 
ঘরে পানিবন্দি এক নারী। ছবি: ভোরের ডাক

টানা বর্ষণে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বাজার সংলগ্ন এলাকায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ বাসিন্দা হতদরিদ্র ও দিনমজুর হওয়ায় তাদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। এক ঘর থেকে অন্য ঘরে যেতে ইট, কংক্রিট, কাঠের টুকরো ও বাঁশের সাঁকো ব্যবহার করতে হচ্ছে, যাতে পানিতে পা না পড়ে। পানি বেড়ে গেলে রান্নাবান্নাও বন্ধ হয়ে যায়। এমনকি টয়লেটেও পানি ঢুকে পড়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। পাশাপাশি এলাকায় সাপের উপদ্রবও বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসী জানান, গত পাঁচ বছর ধরে সামান্য বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দুই-তিন দিন পর পানি শুকিয়ে গেলেও এবার টানা পাঁচ দিনের বৃষ্টি ও দুটি নতুন সড়ক নির্মাণের কারণে পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই।

গতকাল পাচ্চর বাজার সংলগ্ন এলাকা ও মাদবরের চর ইউনিয়নের ডাইয়ার চর আংশিক এলাকার বসবাসরত প্রতিটি পরিবারের রান্নাঘর পানিতে তলিয়ে যায়। টানা বৃষ্টিতে অনেকের খাটের ওপর পর্যন্ত পানি উঠে গেছে। পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে রাত কাটাতে হচ্ছে তাদের। বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় ছোট ছোট সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারগুলো।

ভুক্তভোগীরা আরও জানান, গ্রামের চারপাশে বিভিন্ন সড়ক নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে বছরের প্রায় ছয় মাসই তারা এ ধরনের জলাবদ্ধতার শিকার হন। দীর্ঘদিন পানিতে চলাচল করার কারণে অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এমনকি প্রতিবেশীদের সঙ্গে জানালার মাধ্যমেই যোগাযোগ করতে হচ্ছে।

এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।’



  বিষয়:   শিবচর  মাদারীপুর  জলাবদ্ধতা  পানিবন্দি পরিবার  টানা বৃষ্টি  বন্যা পরিস্থিতি 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: