ম্যারাডোনার যে রেকর্ড নিজের করে নিলেন মেসি

খেলা

বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নতুন নতুন রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান

2026-07-12T11:41:34+00:00
2026-07-12T11:41:34+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
খেলা
ম্যারাডোনার যে রেকর্ড নিজের করে নিলেন মেসি
রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪১ এএম 
ছবি: রয়টার্স
বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নতুন নতুন রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। আর সেই অ্যাসিস্টের মধ্য দিয়েই ভেঙে দেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রেকর্ড।

বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দিয়ে গোল করান আর্জেন্টাইন অধিনায়ক। চলতি আসরে এটি তার দ্বিতীয় এবং বিশ্বকাপে সব মিলিয়ে দশম অ্যাসিস্ট। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের নকআউট পর্বে গোল অবদান এখন ১৫টি, যা গত ৬০ বছরে যেকোনো খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। এ ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পের ১৪টি গোল অবদানকে ছাড়িয়ে গেছেন তিনি।

ম্যাচের নবম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। সেখান থেকে নিখুঁত শট নেন মেসি। লম্বা সুইস ডিফেন্ডারদের এড়িয়ে গোল করতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে উঁচুতে লাফাতে হয়। তবে সামনে থাকা ম্যানুয়েল আকানজি বলের নাগাল না পাওয়ায় সুযোগ কাজে লাগান ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয় প্রচেষ্টায় জালে বল পাঠান তিনি। গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ওই এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের বিশ্বরেকর্ডও এখন মেসির দখলে। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার অ্যাসিস্ট সংখ্যা ৪১০টি। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে অন্তত একটি করে অ্যাসিস্ট করার কীর্তিও গড়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৬২ বার।

চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা আট। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোল ২১টি, যা তাকে সর্বকালের অন্যতম সেরা বিশ্বকাপ গোলদাতাদের তালিকায় শীর্ষে রেখেছে।


  বিষয়:   লিওনেল মেসি  দিয়েগো ম্যারাডোনা  মেসির রেকর্ড  বিশ্বকাপ ২০২৬  আর্জেন্টিনা  সুইজারল্যান্ড বনাম আর্জেন্টিনা  অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার  বিশ্বকাপ অ্যাসিস্ট 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: