কোয়ার্টার ফাইনালের আগেই টিকিটের দামে বড় ধস

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে ঘিরে রিসেল বাজারে টিকিটের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। সবচেয়ে বেশি আলোচনায় থাকা আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দামও

2026-07-11T21:04:26+00:00
2026-07-11T21:04:26+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
কোয়ার্টার ফাইনালের আগেই টিকিটের দামে বড় ধস
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে ঘিরে রিসেল বাজারে টিকিটের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। সবচেয়ে বেশি আলোচনায় থাকা আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দামও শেষ ষোলোর তুলনায় অনেক কমে গেছে।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, শেষ ষোলোর আগে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম ছিল ২ হাজার ৩৮১ মার্কিন ডলার। কোয়ার্টার ফাইনালের আগে সেটি ৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪২ ডলারে।

শুধু এই ম্যাচই নয়, অন্য কোয়ার্টার ফাইনালের টিকিটের দামেও বড় ধরনের পতন হয়েছে। স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ৩ হাজার ২৬১ ডলার থেকে কমে ১ হাজার ৩৮১ ডলারে নেমেছে। একইভাবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের টিকিট ৩ হাজার ৮৬৬ ডলার থেকে কমে হয়েছে ২ হাজার ৪৯ ডলার।

বিশ্লেষকদের ধারণা, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ায় স্থানীয় দর্শকদের আগ্রহ কমেছে। এর প্রভাব পড়েছে রিসেল বাজারে, ফলে দ্রুত কমেছে টিকিটের দাম।

এদিকে বিশ্বকাপের ফাইনালের সব টিকিটও এখনও বিক্রি হয়নি। ফিফা বর্তমানে প্রায় ১ হাজার ২০০টি আসন বিক্রির জন্য উন্মুক্ত রেখেছে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ মার্কিন ডলার।

তবে দাম কমলেও অনেক সমর্থকের কাছে বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার অভিজ্ঞতার মূল্য এখনও অমূল্য। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জেক ভ্যান বারসেল জানান, টিকিটের দাম কিছুটা কমে যাওয়ায় তিনি শেষ মুহূর্তে টিকিট কিনে ১৩ বছর বয়সী নাতিকে নিয়ে স্টেডিয়ামে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষায়, ‘এটা এমন একটি স্মৃতি, যার মূল্য টাকায় মাপা যায় না।’


  বিষয়:   বিশ্বকাপ  কোয়ার্টার ফাইনাল  টিকিটের দাম  আর্জেন্টিনা  সুইজারল্যান্ড  ইংল্যান্ড  নরওয়ে  স্পেন  বেলজিয়াম 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: