স্পেনে ভয়াবহ দাবানল: নিহত ১২, নিখোঁজ ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ২৩ জন নিখোঁজ রয়েছেন।

2026-07-10T18:56:37+00:00
2026-07-10T18:56:37+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্পেনে ভয়াবহ দাবানল: নিহত ১২, নিখোঁজ ২৩
দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
স্পেনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ২৩ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, আলমেরিয়া উপকূলের লস গালার্দোস শহরের কাছে বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন জরুরি সেবাকর্মী কাজ করছেন। দাবানলের ঝুঁকিতে থাকা একাধিক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আন্দালুসিয়ার স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো জানান, নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

লস গালার্দোসের মেয়র ফ্রান্সিসকো রেয়েস আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, প্রবল বাতাসের কারণে আগুন অত্যন্ত দ্রুত বিস্তার লাভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলমোকাইসার ও তেরমিনার দে ভেদাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাতাসের গতিপথ বিবেচনায় প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের অবস্থান থাকা একটি ক্যাম্পসাইটও খালি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনী ও জরুরি সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান উষ্ণ ও শুষ্ক আবহাওয়া ইউরোপে বড় ধরনের দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। ফলে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ আরও ঘন ঘন এবং ভয়াবহ আকারে দেখা দিতে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: