টানা ২০ দিনের বিদেশ সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং মালদ্বীপ সফর করবেন।
শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের প্রথম গন্তব্য নিউ ইয়র্ক। সেখানে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।
নিউ ইয়র্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) অংশ নেবেন। এরপর সফরের শেষ ধাপে তিনি মালদ্বীপে যাবেন।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই মালদ্বীপের রাজধানী মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।