বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

অনলাইন ডেস্ক

সারাদেশ

টানা ভারি বৃষ্টি, পাহাড়ধসের আশঙ্কা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

2026-07-08T21:30:34+00:00
2026-07-09T09:51:58+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
পাহাড়ধসের আশঙ্কা
বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি
অনলাইন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৯:৫১ এএম
সংগৃহীত ছবি
টানা ভারি বৃষ্টি, পাহাড়ধসের আশঙ্কা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। জলাবদ্ধতা, প্লাবন ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান ভারি বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এর আগে একই দিনে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে রাঙামাটিতে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষাও স্থগিত করা হয়।

এদিকে টানা চতুর্থ দিনের মতো জেলায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে, যার ফলে যোগাযোগব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

এ ছাড়া প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যাত্রীবাহী যান চলাচলও বন্ধ রয়েছে।


  বিষয়:   রাঙামাটি  প্রাথমিক বিদ্যালয়  স্কুল বন্ধ  পাহাড়ধস  ভারি বৃষ্টি  জলাবদ্ধতা  এইচএসসি পরীক্ষা  চট্টগ্রাম-রাঙামাটি সড়ক 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: