রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মৃত্যু বেড়ে ৮

ভোরের ডাক ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত উদ্ধার করা হয়েছে ৫ জনকে। তারা সকলেই

2026-07-08T18:37:04+00:00
2026-07-08T21:33:33+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মৃত্যু বেড়ে ৮
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত উদ্ধার করা হয়েছে ৫ জনকে। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) বিকেল ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান। তবে নিহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে বুধবার দুপুরে টানা ভারী বৃষ্টির মধ্যে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খতিজাতুল মহিলা হেফজখানার পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ের একটি অংশ ধসে হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে যায়। ওই সময় সেখানে ৩০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। ধ্বংসস্তূপ থেকে কয়েকজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২), উমাইসা বিবি (১৩) ও আরও একজন শিশুর পরিচয় জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টির সময় হঠাৎ পাহাড়ের বড় একটি অংশ ধসে মক্তবের ওপর পড়ে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন সদস্য, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  উখিয়া পাহাড়ধস  কক্সবাজার  পাহাড়ধসে মৃত্যু  রোহিঙ্গা শিশু নিহত  ভারী বৃষ্টি  উদ্ধার অভিযান 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: