ভাগ্য ভালো, শেষ পর্যন্ত ম্যাচটি হারতে হয়নি। তা না হলে নিজেকে কীভাবে ক্ষমা করতেন, সেটাই ভাবাচ্ছিল লিওনেল মেসিকে। ম্যাচের ২১তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। মেসির স্পটকিক ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের।
তবে শেষমেশ ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে আর্জেন্টিনা। আর ম্যাচ শেষে পেনাল্টি মিস করার অনুভূতি নিয়ে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি জানান, তখন তার মনে হয়েছিল তিনি যেন পুরো দলকেই ডুবিয়ে দিয়েছেন।
মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি বলেন, ‘সত্যি বলতে এটা সবার জন্যই অনেক বড় স্বস্তির। পেনাল্টি মিস করার পর নিজের ওপর খুব রাগ হচ্ছিল। যেভাবে শটটা নিয়েছিলাম, তাতে আমার মনে হচ্ছিল এত গুরুত্বপূর্ণ মুহূর্তে পুরো দলকে ডুবিয়ে দিলাম।’
তবে শেষ পর্যন্ত প্রায়শ্চিত্তের সুযোগ পান মেসি। ম্যাচের ৮৩তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ২-২ সমতায় ফেরান তিনি। এর আগে দলের প্রথম গোলেও সহায়তা করেন ক্রিস্টিয়ান রোমেরোকে। পরে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ‘ভাগ্য ভালো, শেষ মুহূর্তে ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু রেখেছিলেন। সমতাসূচক গোলটি করতে পেরেছিলাম। এটা আমাদের জন্য যেমন স্বস্তির ছিল, তেমনি ছিল বিশাল আনন্দের মুহূর্ত। বিশেষ করে তাদের জন্য, যারা আবারও আমাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিদিন মনে করিয়ে দিয়েছে একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের পরিচয় কী এবং এটি কতটা গর্বের। আমি সত্যিই খুব খুশি।’