রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীতে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) জেলার কালুখালী উপজেলার

2026-07-08T16:59:16+00:00
2026-07-08T16:59:16+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার
রাজবাড়ী সংবাদদাতা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম 
ছবি ভোরের ডাক
রাজবাড়ীতে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) জেলার কালুখালী উপজেলার কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বহিষ্কৃতরা সবাই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ছাত্রী রয়েছেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের সময় দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের হাতে ধরা পড়েন ওই পাঁচ পরীক্ষার্থী। পরে কেন্দ্রীয় বিধি অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

এদিন কেন্দ্রটির পাঁচটি কক্ষে মোট ২৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

কেন্দ্র সচিব ও কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: