বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর কোন নিছক খেলা নেই, এটি হয়ে উঠেছে ফুটবলারদের ঘাম, রক্ত আর শ্বাসরুদ্ধকর কৌশলের এক মহাযুদ্ধ। মাঠের সবুজ ঘাস পরিনত হয়েছে রণাঙ্গনে, যেখানে জয়-পরাজয় নির্ধারণে ব্যবহৃত হবে ক্ষিপ্রতা নিখুঁত পাসিং এবং প্রচন্ড গতির মতো মরণাস্ত্র।
যুদ্ধের উন্মাদনায় কোন ক্ষমা নেই, শুধু বিজয়ের নেশা। রনকৌশলের মারণাস্ত্র আর এক বুক সাহস নিয়ে মাঠে নামছে যোদ্ধারা। যে জিতবে, সেই ইতিহাস গড়বে।
মাঠের ঘাসগুলো সাক্ষী হবে এক মহাযুদ্ধের। পায়ের যাদুই মারণাস্ত্র, কোন পিছুটান নেই, এ যেন এক মৃত্যুনঞ্জয়ী লড়াই, নয়তো গৌরবময় বিদায়। ‘Let the battle begin!’
It's not Just a match, It’s a war on grass!’ রক্তে আগুন, চোখে জয়ের স্বপ্ন। যুদ্ধে কোন নিয়ম নেই, আছে শুধু গর্জন।
বিশ্বকাপের এই মঞ্চ কোন রণক্ষেত্রের চেয়ে কম নয়। নিখুঁত পাস আর বুলেট গতির শটই হবে তলোয়ার। ৯০ মিনিটের এই যুদ্ধে যারা শেষ পর্যন্ত লড়বে, তাঁরাই রাজত্ব করবে।
লিওনেল মেসির ফুটবলীয় যুদ্ধ মানেই অবিশ্বাস্য রোমাঞ্চ, যা আমাকেসহ কোটি ভক্তকে মুগ্ধ করে রাখে, সেই অমর সেনাপতির এবারের বিশ্বকাপে ইতিহাস গড়বে বলে আমি বিশ্বাস করি।
‘Not just a man.Not just a leader.He is a fighter.None other than the greatest, Lionel Messi. Go ahead, Lio !’
লেখক : সাবেক কর কর্মকর্তা, ঢাকা