নেইমারের সিদ্ধান্তে আবেগী বাবা, ‘তোমার আরও অনেক অধ্যায় বাকি’

খেলা

নরওয়ের বিপক্ষে নানা নাটকীয়তা শেষে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। নিজেদের এমন বিদায়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল জাতীয়

2026-07-07T18:17:07+00:00
2026-07-07T18:18:24+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
নেইমারের সিদ্ধান্তে আবেগী বাবা, ‘তোমার আরও অনেক অধ্যায় বাকি’
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৬:১৮ পিএম
সংগৃহীত ছবি
নরওয়ের বিপক্ষে নানা নাটকীয়তা শেষে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। নিজেদের এমন বিদায়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল জাতীয় দলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। এ সময় জাতীয় দলের হয়ে আর না খেলারও ঘোষণা দেন তিনি। তবে ছেলের এই সিদ্ধান্তে এক আবেগঘন দীর্ঘ বার্তায় বিশেষ অনুরোধ জানিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

নরওয়ের বিপক্ষে নাটকীয় হারের পর বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের এমন বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কান্নায় ভেঙে পড়ে জাতীয় দলের হয়ে আর না খেলার ইঙ্গিত দেন তিনি। তবে ছেলের এমন সিদ্ধান্তে আবেগঘন বার্তা দিয়ে ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

বিশ্বকাপে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বেশিরভাগ সময় বেঞ্চে কাটালেও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান নেইমার। ওই ম্যাচে প্রায় ৩০ মিনিট খেলেন তিনি। পরে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের নবম গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে নেইমারের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নানা স্মৃতি তুলে ধরেন তার বাবা।

তিনি লেখেন, ‘বাবা, কী অসাধারণ এক যাত্রা! কত সুন্দর একটি পথ; যেখানে ছিল চ্যালেঞ্জ, ছিল কষ্ট, কিন্তু ছিল ঈশ্বরের অশেষ আশীর্বাদও।’

নেইমার সিনিয়র বলেন, ছোটবেলা থেকেই ছেলের মধ্যে বিশেষ কিছু লক্ষ্য করেছিলেন তিনি। তার ভাষায়, ‘টা শুধু প্রতিভা ছিল না, ছিল একটি উদ্দেশ্য।’

নেইমারের বাবা জানান, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে পরিবার সবসময় নিজেদের বিশ্বাস ও খ্রিস্টান মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে। অনেক সময় কঠিন পরিস্থিতিতে প্রত্যাশার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে হলেও তারা বিশ্বাস ধরে রেখেছেন এবং তার সুফলও পেয়েছেন।

ছেলের দীর্ঘ ফুটবল যাত্রার স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রথম গোল, প্রথম সাফল্য, পেশাদার ফুটবলে অভিষেক, বড় স্টেডিয়ামে খেলা, শিরোপা জয়, ব্রাজিল জাতীয় দলে প্রতিনিধিত্ব এবং বিশ্বব্যাপী পরিচিতি—সবকিছুর সাক্ষী তিনি। তবে একজন বাবা হিসেবে সন্তানের প্রতিটি মুহূর্তে পাশে থাকতে পারাটাকেই সবচেয়ে বড় অর্জন মনে করেন তিনি।

বার্তার একপর্যায়ে ছেলেকে উদ্দেশ্য করে নেইমার সিনিয়র লিখেছেন, ‘বাবা, ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও, মাঠে হাসিমুখে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সমালোচনা, প্রত্যাশা কিংবা জীবনের নানা চাপ নিজের কাঁধে বহন করো না। সব সিদ্ধান্ত মানুষের হাতে থাকে না, কিছু সিদ্ধান্ত শুধুই ঈশ্বরের। আজকের একটি সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। একটি স্বপ্ন পূরণ না হলেও তার মানে এই নয় যে সেটি শেষ হয়ে গেছে।’

ভবিষ্যতের জন্য ছেলেকে উৎসাহ দিয়ে নেইমারের বাবা বলেন, ‘সামনের দিনগুলোকে ভয় পেয়ো না। আজকে বাঁচো, অনুশীলন করো, খেলো, হাসো, সন্তানদের সময় দাও, পরিবারকে ভালোবাসো। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও।’

বার্তার শেষ দিকে তিনি বলেন, ট্রফি, গোল কিংবা খ্যাতির চেয়েও নেইমারের জীবনে ঈশ্বরের আশীর্বাদকেই বড় করে দেখেছেন তিনি। তার বিশ্বাস, নেইমারের জীবনে আরও অনেক সুন্দর অধ্যায় লেখা বাকি রয়েছে।

সবশেষে আবেগঘন ভাষায় নেইমার সিনিয়র লেখেন, ‘মনে রেখো, পৃথিবী তোমাকে ভালোবাসার আগেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। আর বাবা হিসেবে আমি সবকিছু আবারও করতে প্রস্তুত—প্রতিটি সফর, প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা এবং প্রতিটি প্রার্থনা।’


  বিষয়:   নেইমার জুনিয়র  ব্রাজিল ফুটবল  ব্রাজিলের বিদায়  নেইমারের বাবা  ফুটবল ক্যারিয়ার  আন্তর্জাতিক ফুটবল  আবেগঘন বার্তা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: