শাহ আমানতে বৈরী ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার তিনটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক

2026-07-07T17:13:34+00:00
2026-07-07T17:14:59+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে আবহাওয়া
শাহ আমানতে বৈরী ফ্লাইট ওঠানামায় বিঘ্ন
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৫:১৪ পিএম
ছবি ভোরের ডাক
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার তিনটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরে গেছে।

টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম অঞ্চলে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।

একই কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও ঢাকায় সরিয়ে নিয়ে নিরাপদে অবতরণ করানো হয়।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক নিয়মে চলবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: