না ফেরার দেশে আফগান পেসার

ক্রীড়া ডেস্ক

খেলা

আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন বিরল এক রোগে ভোগার পর মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

2026-07-07T16:47:28+00:00
2026-07-07T16:47:28+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
না ফেরার দেশে আফগান পেসার
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন বিরল এক রোগে ভোগার পর মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে আফগানিস্তানসহ বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, শাপুর জাদরান দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে বিরল ও জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর একদিন পরই ছিল তার ৩৯তম জন্মদিন।

গত বছরের অক্টোবরে প্রথম অসুস্থ হয়ে পড়েন জাদরান। পরে আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান ৩৮ বছর বয়সী এই সাবেক পেসার। গত কয়েক মাস ধরে ভারতের দিল্লির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসার শুরুতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে মাত্র ২০ দিনের মাথায় আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জন্মদিনের একদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমান আফগানিস্তানের এই সাবেক তারকা পেসার।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড জানায়, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন শাপুর জাদরান। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের প্রতিষ্ঠা ও সাফল্যের পথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই বাঁহাতি পেসার। এছাড়া আফগানিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।


  বিষয়:   শাপুর জাদরান  আফগানিস্তান ক্রিকেট  আফগানিস্তান ক্রিকেট বোর্ড  এসিবি  সাবেক পেসার  ক্রিকেট সংবাদ  মৃত্যু 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: