আর্জেন্টিনা নাকি মিশর, কোয়ার্টার ফাইনালে কাকে দেখছে সুপারকম্পিউটার?

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের সুপারকম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস

2026-07-07T15:45:17+00:00
2026-07-07T15:45:17+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনা নাকি মিশর, কোয়ার্টার ফাইনালে কাকে দেখছে সুপারকম্পিউটার?
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের সুপারকম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হাজারো ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে তৈরি এই বিশ্লেষণে স্পষ্ট ফেভারিট হিসেবে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অপটার পূর্বাভাস অনুযায়ী, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা মোহামেদ সালাহর মিশরের তুলনায় অনেক বেশি। সুপারকম্পিউটারের পরিসংখ্যান বলছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ।

অন্যদিকে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশরের নির্ধারিত সময়ে জয় পাওয়ার সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। তবে ম্যাচটি ৯০ মিনিটে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না অপটা। তাদের হিসেবে নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

অপটার বিশ্লেষণে আরও বলা হয়েছে, ম্যাচটি যদি অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারে গড়ায়, তাহলে নকআউট পর্বে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পেনাল্টি রেকর্ড দলটিকে বাড়তি সুবিধা এনে দিতে পারে।

শেষ ষোলোর এই লড়াইয়ে ওঠার পথে দুই দলকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে।

অন্যদিকে মিশর রাউন্ড অব ৩২-এ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফারাওরা।

এবারের লড়াইয়ে অপটার সুপারকম্পিউটার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেও, নকআউট ফুটবলে এক ম্যাচেই সব হিসাব বদলে যেতে পারে। তাই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।


  বিষয়:   আর্জেন্টিনা  মিশর  সুপারকম্পিউটার  বিশ্বকাপ ২০২৬  কোয়ার্টার-ফাইনাল  লিওনেল মেসি  আর্জেন্টিনা বনাম মিশর  ফুটবল  রাউন্ড অব ১৬  বিশ্বচ্যাম্পিয়ন 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: