স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার—এই লক্ষ্যকে সামনে রেখে সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ

2026-07-07T14:41:31+00:00
2026-07-07T16:02:04+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:৪১ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৪:০২ পিএম
সংগৃহীত ছবি
স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার—এই লক্ষ্যকে সামনে রেখে সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করতে কাজ করছে সরকার।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ ও সঠিক নীতিমালা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমানের সাফল্য দেখাতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে কার্যকর নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বেসরকারি খাতের বিনিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের মানুষ মৌলিক অধিকার।’

তিনি বলেন, ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার।’


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: