ব্রাজিলের বিদায়,উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন ডেস্ক

বিনোদন

চলমান ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের সাক্ষী হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে তিনি

2026-07-06T19:37:42+00:00
2026-07-06T19:37:42+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিনোদন
ব্রাজিলের বিদায়,উচ্ছ্বসিত মেহজাবীন
বিনোদন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
চলমান ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের সাক্ষী হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে তিনি সরাসরি উপভোগ করেন ব্রাজিল-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনার সমর্থক হওয়ায় ব্রাজিলের পরাজয়ে নিজের আনন্দও লুকাননি এই অভিনেত্রী।

ম্যাচ শুরুর আগে সামাজিক মাধ্যমে মেহজাবীন মজার ছলে লিখেছিলেন, ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ ম্যাচ শেষে সেই পোস্টই নতুন করে আলোচনায় আসে, কারণ ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় নরওয়ে।

খেলা শেষে যুক্তরাষ্ট্র থেকে এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন, স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। হাজারো দর্শকের সঙ্গে মাঠের পরিবেশ, উচ্ছ্বাস এবং বিশ্বকাপের আবহ তাকে দারুণভাবে মুগ্ধ করেছে। তার ভাষায়, টেলিভিশনে খেলা দেখার চেয়ে মাঠের অভিজ্ঞতা কয়েকগুণ বেশি রোমাঞ্চকর এবং এই স্মৃতি সারাজীবন মনে থাকবে।

তিনি আরও বলেন, ম্যাচটি শুরু হওয়ার আগে থেকেই তিনি কঠিন লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন। ব্রাজিল শক্তিশালী দল হলেও নরওয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। নেইমারের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে মেহজাবীন বলেন, বর্তমানে তিনি নরওয়ের তারকা ফুটবলার হলান্ডেরও বড় ভক্ত। আর আর্জেন্টিনার সমর্থক হওয়ায় স্বাভাবিকভাবেই তার সমর্থন ছিল নরওয়ের পক্ষেই।

যদিও এবার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখা হচ্ছে না তার, কারণ শিগগিরই দেশে ফিরতে হবে। তবুও নিজের প্রিয় দলকে নিয়ে আশাবাদী মেহজাবীন। তার প্রত্যাশা, আর্জেন্টিনা যেন ফাইনালে জায়গা করে নেয়।

উল্লেখ্য, এর আগেও কোপা আমেরিকার একটি ম্যাচ মেটলাইফ স্টেডিয়ামে বসে উপভোগ করেছিলেন মেহজাবীন। আর এবার একই ভেন্যুতে তিনি প্রত্যক্ষ করলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় এবং নরওয়ের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ওঠার মুহূর্ত।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: