তাহলে কি লাল কার্ড বাতিলে ট্রাম্পের দ্বারস্থ হবেন কেইন?

ক্রীড়া ডেস্ক

খেলা

মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপারিশে উঠে যেতে

2026-07-06T18:02:17+00:00
2026-07-06T18:03:22+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
তাহলে কি লাল কার্ড বাতিলে ট্রাম্পের দ্বারস্থ হবেন কেইন?
ক্রীড়া ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৬:০৩ পিএম
ছবি: রয়টার্স
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপারিশে উঠে যেতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও, ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন আলোচনাই এখন চলছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলোর খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি নাকি ট্রাম্পের হস্তক্ষেপেই বদলে গেছে। ফিফা ট্রাম্পের সরাসরি সুপারিশের পর বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে বলে দাবি করা হচ্ছে।

এই ঘটনাকে সামনে রেখেই ইংল্যান্ড কোচ টমাস টুখেল রসিকতা করে বলেছেন, কোয়ানসার লাল কার্ড বাতিলের জন্য হয়তো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইতে পারেন।

তবে টুখেলের এই মন্তব্যের আড়ালে ছিল ফিফার সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন। তিনি বলেন, ‘আমার মনে হয়, বালোগানের ঘটনাটি লাল কার্ড হওয়ার মতো ছিল না। কিন্তু ভিএআর এতে হস্তক্ষেপ করেছে। ভিএআরের তিনজন কর্মকর্তা এবং রেফারি সিদ্ধান্ত পর্যালোচনা করে লাল কার্ড দিয়েছেন। ফলে সিদ্ধান্ত তো হয়েই গিয়েছিল।’

এরপর তিনি প্রশ্ন তোলেন, ‘এখন সেই সিদ্ধান্ত কে, কখন এবং কী ভিত্তিতে বদলে দিল? আর এই প্রক্রিয়া কত দূর পর্যন্ত যাবে? বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে। আমরা শুধু সিদ্ধান্তের ধারাবাহিকতা চাই।’

উদাহরণ হিসেবে টুখেল বলেন, ‘ম্যাচের প্রথম মিনিটে ডেক্লান রাইস যে হলুদ কার্ড পেয়েছিল, সেটিও আমার মতে হলুদ কার্ড ছিল না। তাহলে কি সেটাও ফিরিয়ে দেওয়া হবে? আবার প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের মাইকেল ওলিস যে হলুদ কার্ড দেখেছিল, সেটিও তো আদতে হলুদ কার্ড হওয়ার মতো ছিল না। ফ্রান্স কি সেটিও ফেরত পাবে?’

তিনি আরও বলেন, ‘এর শেষ কোথায়? আমি নিয়মকানুনের বিশেষজ্ঞ নই, তাই এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করাও ঠিক হবে না। আমি শুধু অপেক্ষা করতে পারি এবং দেখতে পারি সামনে কী হয়।’

ইংল্যান্ডের জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হ্যারি কেইনের প্রশংসা করে তাকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ বলে অভিহিত করেন।

পরে সংবাদ সম্মেলনে টুখেলের কাছে জানতে চাওয়া হয়, কোয়ানসার লাল কার্ডের বিষয়ে কেইন ট্রাম্পের কাছে তদবির করতে পারেন কি না। জবাবে তিনি হাস্যরসের সুরে বলেন, ‘হতে পারে, এখান থেকেই শুরু হতে পারে।’

শেষে টুখেল আবারও একই প্রশ্ন সামনে আনেন, ‘সীমারেখা কোথায় টানা হবে? আমার কাছে এর কোনো উত্তর নেই। যদি একটি হলুদ কার্ড আসলে হলুদ কার্ড না হয়, তাহলে কি আমরা প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব? কোনো সিদ্ধান্ত লাল কার্ড নয়—এটা আমরা মনে করি, নাকি অন্য কেউ মনে করে? শুরুটা কোথায়, আর শেষটাই-বা কোথায়?’


  বিষয়:   মেক্সিকো  লাল কার্ড  লাল কার্ড বাতিল  ইংলিশ ডিফেন্ডার  জ্যারেল কোয়ানসার  ডোনাল্ড ট্রাম্প  হ্যারি কেইন 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: