শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক

জাতীয়

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি ও ভবিষ্যৎ নির্মাতা বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা.

2026-07-06T15:10:28+00:00
2026-07-06T15:10:28+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
জুবাইদা রহমান
শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি ও ভবিষ্যৎ নির্মাতা বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

তিনি বলেন, শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতের সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আজকের শিশুদের যথাযথ বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করতে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এই বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের এই বর্ণাঢ্য পরিবেশনা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, সঠিক লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এই শিশুরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। তারা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে তিনি শিশুদের জীবনের শুরু থেকেই সততা ও নিয়মানুবর্তিতার ওপর জোর দেন। তিনি মনে করেন, ছোটবেলা থেকেই নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তি শক্ত হলে শিশুরা ভবিষ্যতে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।


  বিষয়:   ডা. জুবাইদা রহমান  জিয়াউর রহমান  প্রধানমন্ত্রী  বাংলাদেশ  তেজগাঁও 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: