আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। মূল লক্ষ্য অবশ্যই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, এখানে কীভাবে খেলতে হবে বোঝা। তবে গুরুত্ব দিয়েই জয়ের কথা ভাবছেন মেহেদী হাসান মিরাজ।
জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্ট হারের পর এবার ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয় সিরিজের উদ্বোধনী ম্যাচ।
টস জিতে বোলিং নেওয়ার ব্যাপারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, উইকেটে পেসারদের জন্য কিছুটা সহযোগিতা আছে। সেটি কাজে লাগানোর জন্য আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এদিকে পুরোপুরি চোট থেকে সেরে না ওঠায় এই ম্যাচের একাদশে নেই উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।৷তার পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ : বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেগ আরভাইন, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।