কেপ ভার্দের বিশ্বকাপ স্বপ্নযাত্রা, মিলল কোটি ডলারের পুরস্কার

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে রুপকথা আর বিস্ময়ের জন্ম দিয়েছিল আফ্রিকারদেশ কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এ শেষ মুহূর্তে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

2026-07-05T21:26:28+00:00
2026-07-05T21:26:28+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
কেপ ভার্দের বিশ্বকাপ স্বপ্নযাত্রা, মিলল কোটি ডলারের পুরস্কার
ক্রীড়া ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম 
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে রুপকথা আর বিস্ময়ের জন্ম দিয়েছিল আফ্রিকার দেশ কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এ শেষ মুহূর্তে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হার মানলেও, ফুটবল বিশ্বকে তারা উপহার দিয়েছে এক অনবদ্য লড়াই। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য প্রশংসার পাশাপাশি আর্থিক পুরস্কারও পেয়েছে দলটি।

ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে জায়গা করে নেওয়া প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। এর পাশাপাশি প্রস্তুতি, প্রশিক্ষণ, ভ্রমণ এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য আরও ২ দশমিক ৫ মিলিয়ন ডলার দেওয়া হবে। 

তবে রাউন্ড অব ৩২-এ পৌঁছানোর জন্য কেপ ভার্দে প্রাইজ মানি হিসেবে পাচ্ছে ২৩.৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯৬ কোটি টাকা। সব মিলিয়ে কেপ ভার্দের মোট প্রাপ্তির পরিমাণ দাঁড়াচ্ছে অন্তত ২১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটির টাকারও বেশি।

এই বিপুল অর্থের একটি অংশ ফুটবলার ও স্টাফদের মধ্যে বোনাস হিসেবে বিতরণ করা হবে। তবে এর বড় অংশ যাবে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের তহবিলে। ফেডারেশন এই অর্থ কোচিং উন্নয়ন, যুব ফুটবল, অবকাঠামো এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে বিনিয়োগ করতে পারবে। অনেক ছোট ফুটবল দেশের ক্ষেত্রেই বিশ্বকাপ থেকে পাওয়া এই আয় কয়েক বছরের ঘরোয়া ফুটবল কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



  বিষয়:   কেপ ভার্দে  বিশ্বকাপ  ফিফা প্রাইজ মানি  ফুটবল অর্থনীতি  ফুটবল উন্নয়ন  আফ্রিকান ফুটবল 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: