নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, ফিরবেন নেইমার?

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। হারলেই বিদায়—এমন কঠিন সমীকরণ সামনে রেখে মেটলাইফ স্টেডিয়ামে শেষ আটে ওঠার

2026-07-05T20:11:01+00:00
2026-07-05T20:48:47+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, ফিরবেন নেইমার?
ক্রীড়া ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৮:৪৮ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। হারলেই বিদায়—এমন কঠিন সমীকরণ সামনে রেখে মেটলাইফ স্টেডিয়ামে শেষ আটে ওঠার লড়াইয়ে নামছে সেলেসাওরা। ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়, নেইমার কি ফিরছেন শুরুর একাদশে?

সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারে এবং তারা একসঙ্গেই খেলবে।’

ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি আরও জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলতে প্রস্তুত। আমি যখন মনে করব দলের তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব। সে ৯০ মিনিট খেলার মতো ফিট।

তবে নেইমার প্রথম একাদশে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ব্রাজিল কোচ। জাপানের বিপক্ষে কঠিন ম্যাচের পর দলে কয়েকজনের চোটের শঙ্কা থাকায় একাদশ নির্বাচনেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাকে।

এদিকে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, নরওয়ের বিপক্ষে ম্যাচে নেইমারকে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে। যদিও ম্যাচের আগে আনুষ্ঠানিক একাদশ ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, আনচেলত্তি দলে কয়েকটি পরিবর্তন আনতে পারেন।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: আলিসন।

রক্ষণভাগ: দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস।

মিডফিল্ড: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো।

আক্রমণভাগ: রায়ান, ম্যাথিউস কুনিয়া, নেইমার ও ভিনিসি


  বিষয়:   ব্রাজিলের সম্ভাব্য একাদশ  নেইমার  কার্লো আনচেলত্তি  ব্রাজিল বনাম নরওয়ে  ভিনিসিয়ুস জুনিয়র  ব্রাজিল ফুটবল দল 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: