বিয়ের আনুষ্ঠানিকতা শেষেই নাচে মাতলেন আমির-গৌরী, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

বিনোদন

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাট। প্রায় ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের প্রেমের সম্পর্কের

2026-07-05T20:00:03+00:00
2026-07-05T20:00:03+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিনোদন
বিয়ের আনুষ্ঠানিকতা শেষেই নাচে মাতলেন আমির-গৌরী, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম 
সংগৃহীত ছবি
অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাট। প্রায় ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর শনিবার মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের। বিয়ের পর নবদম্পতির প্রথম নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত এই অন্তরঙ্গ অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত ইতোমধ্যেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একে অপরের প্রতি অঙ্গীকার করার পর ধীরলয়ে নাচছেন আমির ও গৌরী। একপর্যায়ে নববধূকে আলিঙ্গন করে ভালোবাসার চুম্বনে ভরিয়ে দেন আমির। চারপাশে উপস্থিত স্বজনদের করতালি ও উচ্ছ্বাসে মুহূর্তটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

ভিডিওটির ক্যাপশনে ইরফান পাঠান লেখেন, ‘প্রিয় আমির ভাই ও গৌরী, আপনাদের বিয়ের জন্য আন্তরিক অভিনন্দন। ভালোবাসা, সুখ, হাসি ও একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে উঠুক আপনাদের জীবন। আল্লাহ আপনাদের নতুন পথচলাকে অফুরন্ত আনন্দ ও আশীর্বাদে ভরিয়ে দিন।’

বিয়ের অনুষ্ঠানে সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় আমির খানকে। তার পোশাকে ছিল ব্রোঞ্জের একটি ব্রোচ। অন্যদিকে গৌরী স্প্র্যাট পরেছিলেন হালকা বেইজ রঙের সূক্ষ্ম কারুকাজ করা ঐতিহ্যবাহী পোশাক। খোঁপার পরিবর্তে বেণি করা চুলে তার মার্জিত সাজ উপস্থিত অতিথিদের পাশাপাশি ভক্তদেরও প্রশংসা কুড়িয়েছে।

বিয়ের পর আমির খানের জনসংযোগ সংস্থা নবদম্পতির প্রথম আনুষ্ঠানিক ছবিও প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং স্মরণীয় মুহূর্তের এক উদযাপন। আমির খানের বিয়ের আনন্দঘন আয়োজনের উষ্ণতা, আনন্দ আর জাদুকরী আবহের অংশ হোন।’

মুম্বাইয়ের বান্দ্রায় আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান- জুনায়েদ, ইরা ও আজাদ। এ ছাড়া গৌরী স্প্র্যাটের ছেলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যদিও তিনি বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকেন।

উল্লেখ্য, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে আগের দুটি বৈবাহিক সম্পর্কের পর এটি আমির খানের তৃতীয় বিয়ে। দীর্ঘ ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। সূত্র: এনডিটিভি।


  বিষয়:   আমির খান  গৌরী স্প্র্যাট  আমির খানের বিয়ে  আমির গৌরী বিয়ে  ভাইরাল ভিডিও  প্রথম নাচ  বলিউড 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: