নরওয়ে ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬বিশ্বকাপেশেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেয়েছে ব্রাজিল। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।

2026-07-05T19:33:07+00:00
2026-07-05T19:33:07+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
নরওয়ে ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেয়েছে ব্রাজিল। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। যদিও তিনি এখনো পুরোপুরি ফিট নন, তবুও তাকে ম্যাচের স্কোয়াডে রাখার ব্যাপারে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। সেই ইনজুরির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে মাঠের বাইরে থাকতে হয় ২৯ বছর বয়সী বার্সেলোনা তারকাকে। তবে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ফিরে আসা ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর।

শনিবার (৪ জুলাই) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, প্রয়োজন হলে রাফিনিয়াকে সীমিত সময়ের জন্য মাঠে নামানো হতে পারে।

তিনি বলেন, ‘রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও সে এখনো শতভাগ ফিট নয়, তবু বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজন হলে কয়েক মিনিট খেলতে পারবে এবং নির্দিষ্ট সময়ে দলের কাজে লাগতে পারে।’

রাফিনিয়ার দ্রুত সুস্থ হয়ে ওঠায় সন্তোষ প্রকাশ করে ব্রাজিল কোচ আরও বলেন, ‘সে খুব দ্রুত সেরে উঠছে। এটা আমাদের জন্য সুখবর, কারণ রাফিনিয়া দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

শনিবারের অনুশীলনে পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি সতীর্থদের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন রাফিনিয়া। ফলে নরওয়ের বিপক্ষে তাকে বদলি হিসেবে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা বেশ জোরালো।

আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে শুরু থেকে পুরো ম্যাচ খেলার মতো ফিট না হলেও, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়ার অভিজ্ঞতা ও আক্রমণভাগে প্রভাব রাখার সামর্থ্য ব্রাজিলের জন্য বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়, নরওয়ের রক্ষণভাগ ভাঙতে আনচেলত্তি শেষ পর্যন্ত রাফিনিয়াকে নিজের ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করেন কি না।


  বিষয়:   ফুটবল বিশ্বকাপ  ব্রাজিল শিবির  নরওয়ে  সুখবর  রাফিনিয়া  অনুশীলন 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: