তিন সন্তানের উপস্থিতিতে গৌরীকে বিয়ে করলেন আমির খান

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে নিবন্ধনের মাধ্যমে বিয়ে করেছেন

2026-07-05T16:12:24+00:00
2026-07-05T16:12:24+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিনোদন
তিন সন্তানের উপস্থিতিতে গৌরীকে বিয়ে করলেন আমির খান
বিনোদন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম 
সংগৃহীত ছবি
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে নিবন্ধনের মাধ্যমে বিয়ে করেছেন তিনি। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান করেন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। 

রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, ‘লাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামও অনুষ্ঠানে যোগ দেন।

আমির খানের মুখপাত্র ভারতীয় গণমাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে অভিনেতা জানিয়েছিলেন, বড় আয়োজন নয়, বরং নিবন্ধনের মাধ্যমে পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট্ট পরিসরে বিয়ের অনুষ্ঠান করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেন তিনি।

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে দীর্ঘ সময় তাদের সম্পর্ক বন্ধুত্বেই সীমাবদ্ধ ছিল। ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শুরুর দিকে তারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন। পরে গৌরী ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে এলে একসঙ্গে বসবাস শুরু করেন তারা।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরীকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। সে সময় তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক শান্ত ও পরিপূর্ণ মনে হচ্ছে। যদিও তখন বিয়ের পরিকল্পনা নেই বলেই জানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে যায় এবং গত মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনার কথা জানান এই জুটি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তারা।

পরে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদের পরও পেশাগত ও পারিবারিক সম্পর্ক বজায় রেখেছেন দুজন। বর্তমানে কিরণ রাও আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন প্রকল্পে আমিরের সঙ্গে কাজ করছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাট আগে একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের প্রশাসনিক ও পরিকল্পনামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: