মির্জাপুরে ভাইরাল নাচের ভিডিও, বিএনপি নেতা বহিষ্কার

সালোয়ার-কামিজ পরে নাচগানে ব্যস্ত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত

সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে সালোয়ার-কামিজ পরে নাচগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা

2026-07-05T15:14:57+00:00
2026-07-05T15:14:57+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
মির্জাপুরে ভাইরাল নাচের ভিডিও, বিএনপি নেতা বহিষ্কার
সালোয়ার-কামিজ পরে নাচগানে ব্যস্ত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম 
সালোয়ার-কামিজ পরে নাচগানে ব্যস্ত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে সালোয়ার-কামিজ পরে নাচগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে নারীদের পোশাক সালোয়ার-কামিজ পরে নাচতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের জয় উদ্‌যাপনের সময় তিনি ওই ভিডিওতে অংশ নেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: