কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, কবে কখন ম্যাচ

ক্রীড়া ডেস্ক

খেলা

রাউন্ড অব ১৬–এর বাধা পেরিয়ে এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চমক জাগানো দল ফ্রান্স ও মরক্কো। শেষ আটের

2026-07-05T09:32:35+00:00
2026-07-05T09:32:35+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, কবে কখন ম্যাচ
ক্রীড়া ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:৩২ এএম 
সংগৃহীত ছবি
রাউন্ড অব ১৬–এর বাধা পেরিয়ে এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চমক জাগানো দল ফ্রান্স ও মরক্কো। শেষ আটের এই মহারণে জায়গা করে নিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে উভয় দল। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি কবে, কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে—জেনে নিন এক নজরে।

বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত লাইনআপ আগে থেকেই চূড়ান্ত। শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডার বিদায় নিশ্চিতের পর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষায় ছিল মরক্কো। তবে তারা জানত ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের বিজয়ীদের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে। সেই লড়াই শেষে ফ্রান্সকে কোয়ার্টারে পেল অ্যাটলাস লায়নরা।

ফিলাডেলফিয়ার ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশ ভুগতে হয়েছে ফ্রান্স-প্যারাগুয়েকে। যেখানে লাতিন অঞ্চলের রক্ষণের সঙ্গে লড়াই হয়েছে ২০১৮ বিশ্বচ্যাম্পিয়ন দলের আক্রমণভাগের। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের পেনাল্টিতে দেওয়া একমাত্র গোলই পার্থক্য গড়ে দেয়। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

বদলি নামা ফরোয়ার্ড দেজিরে দুয়ে ড্রিবলিং করে প্যারাগুয়ে রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে এগিয়ে যাচ্ছিলেন। গোমেজ ট্যাকল করে তাকে ফেলে দিলেও প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। পরে ভিএআর দেখে তিনি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ধীরপায়ে একেবারে ঠাণ্ডা মাথায় স্পটকিকে চলতি আসরে সপ্তম এবং বিশ্বকাপে নিজের ১৯তম গোল করলেন এমবাপে। সাত গোলে মেসির সমান এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি মেসির (২০) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।

ফ্রান্সের আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। ফলে উভয় দল আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় লড়বে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে। ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। এর মধ্য ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতিই ফিরতে যাচ্ছে। ওই আসরে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিতে ওঠা আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজরা ফরাসিদের কাছে হেরে ফাইনালের নিকটদূরত্ব থেকে বিদায় নেয়।

অ্যাটলাস লায়নরা টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে। এ ছাড়া আফ্রিকার একমাত্র দেশ হিসেবে একাধিক নকআউট ম্যাচ জেতারও কীর্তি গড়েছে মরক্কো (৪)। তাদের অর্ধেক ম্যাচও জেতেনি মহাদেশটির অন্য কোনো দল। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার বিপক্ষে হাকিমি-দিয়াজরা জিতেছে দাপুটে পারফর্ম দেখিয়ে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকলেও, এরপর তিন গোল দিয়ে কোয়ার্টার নিশ্চিত করে মরক্কো।
 
এর আগে গ্রুপপর্বেও দুই জয় ও এক ড্রতে আফ্রিকান সিংহরা দারুণ ছন্দ দেখিয়েছে। বিপরীতে ফ্রান্স নিজেদের গ্রুপের তিন ম্যাচই জিতে এসেছে নকআউটে। ফলে উভয় দলের কোয়ার্টার বেশ রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রাখল!


  বিষয়:   বিশ্বকাপ  কোয়ার্টার ফাইনাল  ফ্রান্স  মরক্কো 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: