নারী সাংবাদিককে চুমু দিয়ে যা বললেন মেসি

খেলা

ক্রীড়াঙ্গনে ‘মিক্সড জোন’ বেশ পরিচিত একটি বিষয়। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকরা ড্রেসিংরুম বা কনফারেন্স রুমের বাইরে অপেক্ষা

2026-07-04T20:55:10+00:00
2026-07-04T20:55:10+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
নারী সাংবাদিককে চুমু দিয়ে যা বললেন মেসি
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম 
সংগৃহীত ছবি

ক্রীড়াঙ্গনে ‘মিক্সড জোন’ বেশ পরিচিত একটি বিষয়। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকরা ড্রেসিংরুম বা কনফারেন্স রুমের বাইরে অপেক্ষা করেন। খেলোয়াড়রা সেখানে এসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, সংক্ষিপ্ত আলাপ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে এক নারী সাংবাদিককে দেখে নিজেই গাল এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর কোনো সংকোচ ছাড়াই মেসির গালে সৌজন্যসূচক চুমু দেন ওই সাংবাদিক।

সাংবাদিকের নাম সোফি মার্টিনেজ। তিনি আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘তেলেফে’-তে কর্মরত। সোফিকে দেখে হাসিমুখে মেসি বলেন, ‘অনেকে বলে আমি নাকি তোমার সঙ্গে ঠিকভাবে সৌজন্যও বিনিময় করি না। আমি নাকি শুধু তাকানোর জন্যই তোমার দিকে তাকাই, আন্তরিকতা নাকি থাকে না!’

মেসির কথার জবাবে সোফি ধন্যবাদ জানিয়ে আলোচনাকে ম্যাচের দিকে নিয়ে যান। তিনি বলেন, ‘চলুন, আমরা যেটা সবচেয়ে বেশি উপভোগ করি, আমাদের কাজ—সেটা নিয়েই কথা বলি।’ এরপর তিনি কেপ ভার্দের বিপক্ষে কঠিন ম্যাচে জয় পাওয়ার অনুভূতি সম্পর্কে মেসির কাছে জানতে চান।

তবে এই সৌজন্য বিনিময় ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, সোফি মার্টিনেজকে নাকি অলিখিতভাবে ফুটবলারদের কাছাকাছি যেতে নিরুৎসাহিত করা হয়েছে। অভিযোগ, তিনি খেলোয়াড়দের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়েন, যা কখনো কখনো বিতর্কের জন্ম দেয়। এমনকি অতীতে মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়েছিল।

ব্রাজিলের সংবাদমাধ্যম জি গ্লোবোর দাবি, আর্জেন্টিনা দলের কয়েকজন ফুটবলারের স্ত্রী ও প্রেমিকা এসব গুঞ্জনকে গুরুত্ব দিয়ে নিজেদের সঙ্গীদের সোফির সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই মিক্সড জোনে মেসির স্বাভাবিক ও আন্তরিক আচরণকে অনেকেই চলমান গুঞ্জনের জবাব হিসেবে দেখছেন।



  বিষয়:   বিশ্বকাপ  কেপ ভার্দে  আর্জেন্টিনা  বিশ্বচ্যাম্পিয়ন  মেসি  নারী সাংবাদিক 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: