ব্রাজিল শিবিরে বড় ধাক্কা!

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউট পর্বের আগে একের পর এক চোটের ধাক্কায় বড় সংকটে পড়েছে ব্রাজিল। রাফিনিয়ার পর এবার হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ ষোলোর

2026-07-04T20:34:16+00:00
2026-07-04T20:36:34+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা!
ক্রীড়া ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৮:৩৬ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপের নকআউট পর্বের আগে একের পর এক চোটের ধাক্কায় বড় সংকটে পড়েছে ব্রাজিল। রাফিনিয়ার পর এবার হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে পাকেতার অনুপস্থিতি কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে, ফলে মিডফিল্ডে নতুন সমীকরণ নিয়ে মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময় রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেই ম্যাচে মাঝমাঠের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পাকেতার ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, ব্রাজিল ফাইনালে না উঠলে চলতি বিশ্বকাপে পাকেতার আর মাঠে নামার সম্ভাবনা খুবই কম।

জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাকেতা। চোখেমুখে ছিল স্পষ্ট অস্বস্তির ছাপ। বিরতির সময় সতীর্থদের সান্ত্বনার মাঝেই মাঠ ছাড়েন তিনি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। মেডিকেল টেস্ট করানো হলে পাকেতার বাঁ ঊরুর পেছনের পেশিতে চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাকেতার অনুপস্থিতিতে মাঝমাঠে দানিলো সান্তোসকে সুযোগ দিতে পারেন আনচেলত্তি। পাশাপাশি আরও আক্রমণাত্মক কৌশল বেছে নিয়ে এন্দ্রিক কিংবা গাব্রিয়েল মার্তিনেল্লিকেও একাদশে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠে দারুণ ছন্দে ছিলেন পাকেতা। এখন পর্যন্ত সেলেসাওদের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন তিনি। নকআউট পর্বের এমন গুরুত্বপূর্ণ সময়ে তার ছিটকে যাওয়াটা নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য বড় এক ধাক্কা।

অন্যদিকে ঊরুর চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাফিনিয়া। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বে চোট পাওয়ার পর মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে বদলি বেঞ্চে রাখা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: